২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন মিশেল ওবামা?

যুক্তরাষ্ট্রের উচিৎ ‘যত দ্রুত সম্ভব’ একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত করা। আর এই দেশ এখন তার জন্যে প্রস্তুত। কথাগুলো বলেছেন স্বয়ং মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 01:30 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

আর এর মধ্যদিয়ে বর্তমান মার্কিন ফার্স্টলেডিরও রাজনীতিতে আগ্রহের আভাস পাওয়া গেল।

এনডিটিভি বলছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যখন ডেমক্রেটিক পার্টি থেকে মনোনয়নের দৌড়ে শক্ত প্রার্থী হিসেবে আবির্ভূত হচ্ছেন ঠিক তখনই মিশেল ওবামা এই মন্তব্য করেন।

দেশটির সর্বোচ্চ পদে কখন নারীকে নির্বাচিত করা উচিৎ, এমন প্রশ্নের জবাবে মিশেল বলেন, “যত দ্রুত সম্ভব তা হওয়া উচিৎ।”

তিনি আরো বলেন, “আমি মনে করি দেশ তার জন্যে প্রস্তুত। এই দেশ এই দায়িত্ব পালনের যোগ্য যে কাউকেই গ্রহণ করতে প্রস্তুত। আমরা ইতোমধ্যেই দেখেছি, এই দায়িত্ব (প্রেসিডেন্ট) যিনি পালন করেন তার কোন সুনির্দিষ্ট জাতি বা লিঙ্গের অধিকারী হতে হয় না কিংবা সামাজিক-অর্থনৈতিক অবস্থানও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়।”

হোয়াইট হাউজে কর্মরতদের পরিবারগুলোর এক সম্মেলনে মিশেল ওবামা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “যিনি সবচে যোগ্য তারই উচিৎ এই দায়িত্ব পালন করা। আমি মনে করি আমাদের বেশকিছু পছন্দ রয়েছে, ঠিক না?”

মিশেল ওবামার চমৎকার উত্তরের পরিপ্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হয়, “আপনি কি নিশ্চিত যে রাজনীতিতে জড়াবেন না? কারণ আপনার আগের উত্তর ছিল সত্যিই প্রশংসনীয়।”
এ ক্ষেত্রে “আমি ইতিবাচক”, উত্তর দেন মিশেল।