ইরাক সফরে জন কেরি
ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরগুলো সুন্নি জঙ্গিদের দখলে চলে যেতে থাকার মধ্যে দেশটির রাজধানী বাগদাদ সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সফরকালে প্রধানমন্ত্রী নূরি আল মালিকি, পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি এবং শিয়া ও সুন্নি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’(আইএসআইএল)রোববার সিরিয়া এবং জর্ডান সীমান্তে দুইটি বর্ডার ক্রসিং আল ওয়ালিদ এবং তুরাবিল দখল করে।আইএসআইএল জঙ্গিরা শুক্রবার আনবার প্রদেশে কাইম, রাওয়া, আনাহএবং রুতবাও দখল করে।হাদিতা শহরের কাছে জঙ্গিরা একটি বাঁধের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। উত্তরাঞ্চলীয় তাল আফার শহরের বিমানবন্দরও বিদ্রোহীদের হাতে চলে গেছে।কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আনবার প্রদেশের ৭০ শতাংশই জঙ্গিদের দখলে।কেরি ইরাকের নেতা এবং জঙ্গি নেতাদেরকে সাম্প্রদায়িক এবং জাতিগত বিভক্তির ঊর্ধ্বে উঠে দেশের বিভক্তি ঠেকাতে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন।ইরাক বিভক্ত এরই মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে। এ বিভক্তি কোনোভাবে ঠেকানো যায় কিনা প্রশ্ন সেটি।
