পশ্চিমতীরে ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত
অপহৃত তিন যুবকের খোঁজে ইসরাইলি বাহিনীর অভিযান চলাকালে পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
রোববার তারা নিহত হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগেও হামাস শাসিত পশ্চিম তীরে চলা একই ধরনের অভিযানে শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছিল।
চলতি মাসের শুরুতে তিন ইসরাইল যুবক নিখোঁজ হয়, যার জন্য হামাসকে দায়ী করে ইসরাইল। অপহরণের পর সন্দেহভাজন ছয় জঙ্গিকে ধরতে পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে অভিযান চলছে বলে দাবি করে ইসরাইল সেনাবাহিনী।
অপহরণের অভিযোগ নিয়ে হামাস কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি।
তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, হামাস অপহরণ করেছে, এমন তথ্যপ্রমাণ তাদের কাছে আছে। অচিরেই তা জনসম্মুখে প্রকাশ করা হবে।
