২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় নিজেদের গুলিতে ৫ সেনা নিহত

দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর এক সদস্যের গুলিতে পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jun 2014, 11:14 AM

Updated : 25 Apr 2022, 04:21 PM

শনিবার রাতে উত্তর কোরিয়া সীমান্তের গোসেঙ কাউন্টি এলাকার একটি সেনা চৌকিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অপর এক সেনা কর্মকর্তা।

সীমান্তবর্তী ওই সেনা চৌকির প্রকৃত পরিস্থিতি জানা যায়নি এবং ওই কর্মকর্তাও বিস্তারিত কিছু জানাননি। তবে এই ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার যোগসাজশের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, ঘাতক সেনাকে আটক করার জন্য অভিযান শুরু করা হয়েছে, সে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে গেছে।