চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
চীনে সড়ক দুর্ঘটনায় অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার শানডং প্রদেশে একটি যাত্রীবাহী ট্যাক্সির সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হলে নিহতের এই ঘটনা ঘটে।
সিনহুয়া সংবাদ সংস্থা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ট্যাক্সিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন।
আর বাকি দুইজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা মারা যান।
