২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে মার্কিন স্বার্থ রক্ষায় প্রায় ২৭৫ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 09:08 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

ইরাকের রাজধানী বাগদাদের দিকে সুন্নি জঙ্গিদের অগ্রযাত্রা নিয়ে উদ্বেগের মধ্যে ওবামা সোমবার মার্কিন কংগ্রেসকে এ সেনা পাঠানোর আদেশ দিয়েছেন।

কংগ্রেসের নেতাদের কাছে এক চিঠিতে ওবামা জানিয়েছেন, ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সম্পদ রক্ষার জন্য এসব সেনা মোতায়েন করা হচ্ছে এবং প্রয়োজনে তারা যুদ্ধের জন্যও প্রস্তুত থাকবে।

তাছাড়া, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেনা সদস্যরা সেখানে অবস্থান করবে বলেও জানান তিনি।

ইরাকের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার পর সেনা মোতায়েনের এ ঘোষণা দিলেন ওবামা।

“ইরাক সরকারকে জানিয়েই এই সেনা সদস্যদের পাঠানো হচ্ছে”, বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।

তবে ইরাকের সরকারি বাহিনীর সঙ্গে থেকে জঙ্গিবিরোধী লড়াই করার জন্য স্থলসেনা পাঠানোর সম্ভাবনা ওবামা এরই মধ্যে নাকচ করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র চালক বিহীন বিমান হামলা (ড্রোন) চালাতে পারে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি ইরাকের সুন্নি বিদ্রোহীরা গোষ্ঠী দি ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএস) দেশটির বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে।

তবে এগুলোর মধ্যে কয়েকটিতে আবার দেশটির সরকারি বাহিনী পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বিদ্রোহীরা রাজধানী বাগদাদ অভিমুখে যাত্রা করার হুমকি দিলে শহরটির নিরাপত্তা বাড়ানো হয়।

পুরনো খবর:

নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ওবামার বৈঠক