২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোলায় ইউক্রেইনীয় সামরিক বিমান বিধ্বস্ত, ৪৯ সেনা নিহত

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গোলায় ইউক্রেইনীয় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৪৯ জন সেনা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jun 2014, 12:53 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক শহরে এ ঘটনা ঘটে বলে শনিবার একজন সেনা মুখপাত্র জানিয়েছেন।

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম কেন্দ্র বলে লুহানস্ক পরিচিত।

ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “১৩-১৪ জুন রাতে সন্ত্রাসীরা বিমানবিধ্বংসী অস্ত্র ও ভারী মেশিনগান দিয়ে গুলি ছুঁড়ে আইএল-৭৬ সামরিক পরিবহন বিমানটিকে ভূপাতিত করে। এ সময় বিমানটি অবতরণ করছিল।”

বিবৃতিতে নিহতের কোন সংখ্যা উল্লেখ না করলেও পরবর্তী সময়ে সেনা মুখপাত্র ভ্লাদিস্লভ সেলেজানিয়োভ টেলিফোনে ৪৯ জন নিহত হয়েছেন বলে জানান।

পুরনো খবর:

রুশপন্থীদের গোলায় ইউক্রেইনীয় সামরিক বিমান বিধ্বস্ত