রুশপন্থীদের গোলায় ইউক্রেইনীয় সামরিক বিমান বিধ্বস্ত
ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গোলায় দেশটির সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন ইউক্রেইনীয় সেনা নিহত হয়েছেন।
শনিবার এ ঘটনায় ঘটে বলে ইউক্রেইনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের আকাশে থাকার সময় ১১-৭৬ পরিবহন বিমানটি লক্ষ করে বিমান বিধ্বংসী কামান থেকে ব্যাপক গোলা নিক্ষেপ করা হলে এটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় বেশ কয়েকজন ইউক্রেইনীয় সেনা নিহত হওয়ার কথা জানানো হলেও কতজন নিহত হয়েছেন তা জানানো হয়নি। বিমানটিতে ৪৯ জনের মতো আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে।
সেনা ও সামরিক রসদ বহনকারী বিমানটি লুহানস্ক বিমানবন্দরে নামার সময় এ ঘটনা ঘটে।
