‘মুশাররফকে দেশের বাইরে যেতে বাধা নয়’
পাকিস্তানের একটি আদালত সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে।
মুশাররফের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত তা মঞ্জুর করে।
সিন্ধ হাইকোর্ট মুশাররফের নাম বহির্গমন নিয়ন্ত্রণ তালিকা থেকে বাদ দেয়া উচিৎ বলে নির্দেশ জারি করে।
মুশাররফ যেন পাকিস্তানের বাইরে যেতে না পারেন সেজন্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আর এরপরই তাকে বহির্গমন নিয়ন্ত্রণ তালিকাভুক্ত করা হয়।
আদালত জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে কেউ আপত্তি জানাতে চাইলে আগামী ১৫ দিনের মধ্যে সিন্ধ হাইকোর্টে আপিল করতে হবে।
তবে এই ১৫ দিনের মধ্যে মুশাররফ পাকিস্তান ত্যাগ করতে পারবেন না বলেও আদালত জানিয়েছে।
