গঙ্গায় থুথুর শাস্তি হতে পারে জেল
হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান গঙ্গা নদীতে থুথু কিংবা অন্য কোনো আবর্জনা ফেললে শাস্তির বিধান করা হচ্ছে।
সম্প্রতি ভারতের জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, গঙ্গা নদীর পবিত্রা ও বিশুদ্ধতা সংরক্ষনে প্রস্তাবিত একটি আইনে বলা হয়, নদীতে থুথু, ময়লা আবর্জনা, পলিথিন কিংবা অন্যান্য বর্জ্য নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য হবে।
তবে ওই আইনটি এখনো পাস হয়নি। লোকসভায় উত্থাপনের অপেক্ষায় রয়েছে।
লোকসভা নির্বাচনের প্রচারণায় গঙ্গা নদীর পবিত্রতা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনে জয়ী হওয়ার পরও গঙ্গায় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে ছুটে যান তিনি।
প্রস্তবিত আইনটি পাস হলে অপরাধীরা তিন বছরের জন্য কারাভোগ করবেন। অথবা দায়ীদেরকে ১০ হাজার রুপি জরিমানা গুনতে হবে।
অপেক্ষাকৃত ছোট পরিসরের মন্ত্রী সভা গঠন করলেও গঙ্গা নদীর পবিত্রতা সংরক্ষনকে গুরুত্ব দিয়ে পৃথক একটি মন্ত্রণালয় গঠন করেন মোদি। দায়িত্বদেন নিজের আস্থাভাজন হিসেবে পরিচিত উমা ভারতীকে।
ভারতের গণমাধ্যমগুলোতে প্রকাশিত ওই খবর বাস্তবায়িত হলে নিষ্ঠাবান ও ধার্মীক হিন্দুদের দেয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারবেন মোদি।
