২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতির সোপান লাল লিপস্টিক!

পুরো ঠোঁটজুড়ে টুকটুকে লাল লিপস্টিকের আবরণকে যে দৃষ্টিতেই দেখা হোক না কেন; কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি ও পদোন্নতির মোক্ষম হাতিয়ার হিসেবে মেয়েরা লাল লিপস্টিককে কাজে লাগিয়ে থাকে। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 08:22 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি ব্রিটিশ কর্মজীবী নারী কেবল তাদের অফিসের বড় কর্তাদের নজরে পড়ার জন্য লাল লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে থাকেন।

যুক্তরাজ্যের প্রসাধনী বিপণন প্রতিষ্ঠান ‘এসসেনচ্যুয়াল ডটকম’ নারীদের লিপস্টিক ব্যবহারের ওপর এ জরিপ চালায়। এতে দেখা যায়, ব্রিটেনের ৪০ শতাংশ নারী অফিসে তাদের পুরুষ বসদের দৃষ্টি আকর্ষণ করতে লাল ছাপের আবেদনময়ী লিপস্টিক ব্যবহার করেন। ব্রিটেনের ‘ফিমেলফার্স’ সাময়িকীতে এ নিয়ে একটি প্রতিবেদনও ছাপা হয় সম্প্রতি।

একই কারণে আরো বহু নারী, বলতে গেলে প্রায় দুই-তৃতীয়াংশ নারীই চোখে গাঢ় সাজ-সজ্জা করে থাকেন। এ ধরনের জমকালো ও যৌন আবেদনময়ী রূপসজ্জার কারণ হচ্ছে, ৪০ শতাংশ নারীরই ধারণা, এভাবে তারা অফিসের বসদের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের পদোন্নতির কাজটি সারতে পারবেন।