২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউক্রেইনে তুমুল লড়াই

পূর্ব ইউক্রেইনের স্লোভিয়ানস্ক শহর ও এর আশেপাশে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে রাশিয়া এবং ইউক্রেইনের গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

ইতার তাস বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার সকালের দিকে ইউক্রেইনের সেনারা শহরটিতে গোলা হামলা চালায়। আকাশে চক্কর দেয় যুদ্ধবিমান।

স্লোভিয়ানস্কের কাছে ফাঁড়িতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রাস্তায় বিচ্ছিন্নতাবাদীদের ব্যারিকেডও বিচ্ছিন্নতাবাদীরা ধ্বংস করেছে।

কয়েক সপ্তাহ ধরে পূর্ব ইউক্রেইনে সরকারি সেনা এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রাণঘাতী লড়াই চলছে। ওই অঞ্চলের মূল ভবনগুলো দখল করেছে বিচ্ছিন্নতাবাদীরা।


রুশিপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলার মধ্যে স্লোভিয়ানস্কের অধিবাসীদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ।

ওই এলাকার বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেইনের একটি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার এবং কয়েকটি ট্যাংক ধ্বংস করে দেয়ার দাবি করেছে। তবে এ দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।