৪০ বোকো হারাম জঙ্গি নিহত
নাইজেরিয়া এবং চাদের সীমান্ত শহর কওসেরির পশ্চিমাঞ্চলে ক্যামেরুনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ৪০ বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে।
দুই ইতালীয় পুরোহিত এবং চাদের এক নান মুক্তি পাওয়ার পর এ সংঘর্ষ হয় বলে রোববার জানিয়েছে রাষ্ট্রীয় বেতার। ওই পুরোহিত এবং নানকে বোকো হারাম আটকে রেখেছিল বলে ধারণা করা হয়।
নাইজেরিয়ার মসুলম জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট পদক্ষেপ না নেয়ার জন্য ক্যামেরুনের সমালোচনা করে আসছে নাইজেরিয়া।
তবে এ সপ্তাহে বোকো হারামের বিরুদ্ধে লড়াই জোরদার করতে দেশটির উত্তরাঞ্চলে ১ হাজার সেনা মোতায়েন করেছে ক্যামেরুন।
