ফিলিপাইনে গুদামে আগুন, ৮ নারী শ্রমিকের মৃত্যু
ফিলিপাইনের একটি মাল গুদামে আগুন লেগে ৮ নারীশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
পাসে শহরের ওই গুদামের একটি কক্ষে ওই নারীশ্রমিকেরা ঘুমাচ্ছিলেন। কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগলে নারীশ্রমিকেরা ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
ওই কর্মকর্তা জানিয়েছেন, ৯ শ্রমিক বেঁচে গেছেন কারণ তারা একটি সরু গর্ত দিয়ে কোন রকমে বেরিয়ে আসতে পেরেছিলেন।
