২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত গাড়ি থেকে গুলি, নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে এক যুবক; যাতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনায় ওই বন্দুকধারীরও মৃত্যু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 09:14 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শান্তা বারবারা ক্যাম্পাসে নিকটবর্তী ইজলা ভিস্তা এলাকায় ওই ঘটনা ঘটে। এঘটনায় আহত আরো সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পছন্দের এক মেয়ের কাছে বার বার প্রত্যাখ্যাত হয়ে ওই যুবক এ ধরনের নাশকতা চালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র পুলিশ। এ সংক্রান্ত একটি ইউটিউব ভিডিও যাচাই করে দেখছে তারা।

প্রতিবেদনে আরো বলা হয়, যুবকটির উন্মাদনার খবর পেয়ে পুলিশও পাল্টা গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় তার বিএমডব্লিউ গাড়িটি। পরে ওই গাড়িতে যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।