‘আলেপ্পোয় কারাগারের নিয়ন্ত্রণ হারালো বিদ্রোহীরা’
সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় বিদ্রোহীদের দখলে থাকা একটি কারাগারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
প্রায় বছর খানেক সময় ধরে এটি বিদ্রোহীদের দখলে ছিল বলে বিবিসি জানিয়েছে।
তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সেনাবাহিনী ওই কারাগার চত্বরে প্রবেশ করেছে এ বিষয়টি এখনো নিশ্চিত নয়।
এই সংস্থাটি সিরিয়ার বিদ্রোহীপক্ষের।
কারাগারটিতে হাজারো বন্দি রয়েছে।
কারাগারটির নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য বিদ্রোহীরা মাসের পর মাস সেনা বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছে।
এই এলাকাটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। কারণ আলেপ্পোর যে অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে সেই অঞ্চলে রসদ সরবরাহের অন্যতম প্রধান পথ এটি।
বিদ্রোহী ও আসাদসমর্থিত সরকারের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর দুই অংশে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৬০ হাজার। বুধবার প্রথমবারের মতো আন্তর্জাতিক সেবা সংস্থা রেডক্রস আলেপ্পোয় খাদ্য সহায়তা নিয়ে প্রবেশের অনুমতি পায়।
