চীনে ছুরিকাঘাতে নিহত ৭
চীনের হেনান প্রদেশে এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৭ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার লুসান কাউন্টির পিংডিংশান শহরের একটি গ্রামে ভোর ৪টায় দুই প্রতিবেশির বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সন্দেহভাজন হত্যাকারীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
চীনে সাম্প্রতিক সময়ে ছুরি নিয়ে হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
সাধারণত হতাশা থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠা কেউ এ ধরনের হামলা চালিয়ে থাকে বলে জানা গেছে।
তবে অধিকাংশ ক্ষেত্রেই নিরপরাধ সাধারণ ব্যক্তিরা এসব হামলার শিকার হচ্ছেন।
