২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে ৩৩ আসনে এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে রাজ্যটির ৪২টি আসনের মধ্যে রাজ্যটিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৩৩টি, কংগ্রেস ৪টি , বিজেপি ৩টি ও কমিউনিস্ট পার্টি ১টি আসনে এগিয়ে রয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 12:09 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

আর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে রাজ্যটিতে উঠে এসেছে।

দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে।

এরআগে ১৯৯৯ সালে এই রাজ্যে বিজেপি সবচেয়ে ভাল ফলাফল করেছিল। সেবার লোকসভা নির্বাচনে দলটি তৃণমূলের সঙ্গে জোট বেধে ২টি আসনে জয় লাভ করে। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি এককভাবেই রাজ্যটির ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে।

তৃণমূল প্রার্থীদের মধ্যে যারা এগিয়ে রয়েছেন তারা হলেন, সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদি, দলটির প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাগ্নে অভিষেক ব্যানার্জি, দলটির রাজ্য প্রধান সুব্রত বকশি, সাবেক ইউনিয়নমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সাবেক ইউনিয়নমন্ত্রী স্বাগতা রায়।

চলচ্চিত্র তারকা যারা এবারে নির্বাচনে তৃণমূল থেকে লড়ছেন তাদের মধ্যে সন্ধ্যা রায়, তাপস পাল ও শতাব্দী রায় এগিয়ে রয়েছেন।

বলিউডের সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে রয়েছেন।