ত্রিপুরায় এগিয়ে সিপিআই-এম
ত্রিপুরায় ক্ষমতাসীন সিপিআই-এম লোকসভা নির্বাচনে এগিয়ে রয়েছে। দুটি আসনে কংগ্রেসের প্রার্থির বিরুদ্ধে সিপিআই-এম সুস্পষ্ট ব্যবধান তৈরি করেছে।
রাজ্য সরকারের বন ও পল্লী উন্নয়নমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী শচীন্দ্র বর্মণের বিরুদ্ধে ১৫শ’ ভোটে এগিয়ে রয়েছেন।
পশ্চিম ত্রিপুরায় ট্রেড ইউনিয়নমন্ত্রী শংকর প্রসাদ দত্ত কংগ্রেস প্রার্থী থেকে ১৪৫০ ভোটে এগিয়ে রয়েছেন।
ত্রিপুরায় লোকসভার দুটি আসনে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
