২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাসে আগুন, নিহত ১

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাসে আগুন লেগে একজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 03:20 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

আর এই আগুন লাগার ঘটনাটি নিহত ওই ব্যক্তিই ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চীনা কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা বলেছেন বলে বিবিসি জানিয়েছে।

সোমবার রাতে সিচুয়ান প্রদেশের ইবিন শহরে যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়।

বাসটিতে থাকা আরোহীদের মধ্যে ৭৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এরমধ্যে ১২ জন আগুনে গুরুতর আহত হয়েছেন।

আগুন লাগার ঘটনায় মৃত্যুবরণকারী একমাত্র ব্যক্তির পরিচয় জানা গেছে। ৫১ বছর বয়সী য়্যু য়ুয়েচাই এই আগুন লাগার ঘটনার জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে।

তবে কি কারণে এবং কীভাবে এই আগুন লেগেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক মাসগুলোতে ব্যক্তিগত সমস্যায় আক্রান্ত মানুষ ক্ষিপ্ত হয়ে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

গুইয়াং-এ চলতি বছরের প্রথম দিকে বাসে আগুন লাগার ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। এই আগুন এক মহিলা লাগিয়েছেন বলে তার স্বামী সন্দেহ প্রকাশ করেন।