২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আরকানসোতে প্রথম সমলিঙ্গ বিয়ে

যুক্তরাষ্ট্রের আরকানসো রাজ্যে প্রথমবারের মতো একটি সমলিঙ্গ জুটির বিয়ে সম্পন্ন হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 02:29 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

ভোটারদের সমর্থন নিয়ে রাজ্যটিতে সমলিঙ্গ বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কিন্তু এই নিষেধাজ্ঞাকে সংবিধানবিরোধী বলে বায় দেন এক বিচারক।

ওই রায়ের পর রাজ্যটিতে এটিই প্রথম এ ধরনের বিয়ে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বের রক্ষণশীল এই রাজ্যটিতে আরো প্রায় একশ’ সমলিঙ্গ জুটি বিয়ের অপেক্ষায় রয়েছেন।

২০০৪ সালে ভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে রাজ্যটিতে এ ধরনের বিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু শুক্রবার পুলাস্কি কাউন্টির সার্কিট জজ ক্রিস পিয়াজ্জা “সংখ্যালঘুদের অধিকার হরণ করা হচ্ছে” বিধায় এ নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে রায় দেন।

এই রায়ের ফলে রাজ্যটিতে সমলিঙ্গ বিবাহের পথে আইনি বাধা উঠে যায়।

কিন্ত রাজ্যে প্রধান আইন কর্মকর্তা এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।