২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জঙ্গি হামলায় ২০ সেনা নিহত

ইরাকের উত্তঞ্চলীয় মসুল শহরের কাছে একটি সামরিক গাড়িবহরে জঙ্গিরা চোরাগোপ্তা হামলা চালিয়ে ২০ সেনাকে অপহরণ করে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

শনিবার রাতে উত্তরাঞ্চলীয় নিয়েভে প্রদেশে আইন-আল জাহাশ এলাকার কাছে এ চোরাগোপ্তা হামলা হয় । সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন। বিবিসি’র খবরে বলা হয়, নিহত কয়েকজন সেনা সদস্যের মাথায় বুলেটের চিহ্ন ছিল। কয়েকজনকে মারার আগে পেছনে হাত বেঁধে ফেলা হয়েছিল। শিয়াপন্থি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি শাসনের অধীনে ইরাকের ক্ষমতা থেকে বঞ্চিত সুন্নিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে। গত বছরও সংঘর্ষে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। যুদ্ধপরবর্তী ইরাকে সুন্নি প্রেসিডেন্ট জালাল তালাবানি ও শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বে সরকার গঠন হলেও এক ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে তালাবানি এখন দেশছাড়া। সংখ্যালঘু সুন্নিরা বঞ্চিত হওয়ার কারণেই দেশটিতে সংঘাত লেগে আছে বলে অনেক বিশ্লেষক মনে করেন।