২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোর হোটেল উড়াল বিদ্রোহীরা

সিরিয়ার বিদ্রোহীরা উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর ব্যবহৃত একটি হোটেল বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 04:15 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

এতে করে কয়েকটি ভবন ধ্বসে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম ও পর্যবেক্ষক দল।

কার্লটন হোটেলের নিচে একটি সুড়ঙ্গে বিস্ফোরণ ঘটায় বিদ্রোহীরা। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানালেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি।

রাষ্ট্রীয় টিভিতে হোটেল ভবনসহ আশেপাশের কয়েকটি ভবন বিস্ফোরণে ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে।

হোটেলটিতে সরকারি সেনারা ছিল এবং তাদের অনেকেই নিহত হয়েছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকর্মীরা।