মিশরের নির্বাচনে নিষিদ্ধ মুবারক-আমলের নেতারা
মিশরে সাবেক প্রেসিডেন্ট হুসনি মুবারকের দল ‘ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি’র নেতাদের যে কোনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে আদালত।
তবে মুবারক আমলের কোন পর্যায়ের কতজন নেতা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তা মঙ্গলবার ঘোষিত আদালতের রায়ে উল্লেখ করেননি বিচারক করিম হাজম।
মিশরে তিন বছর আগে গণআন্দোলনের মধ্য দিয়ে মুবারকের শাসনাবসানের পর তার দল ভেঙে যায়। এরপর মিশরের এক আইনজীবী কয়েকমাস আগে দলটির নেতাদের বিরুদ্ধে ওই মামলা করেন।
এখন আদালতের রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশনই যা করার করবে বলে জানিয়েছে বিচার বিভাগীয় কয়েকটি সূত্র।
মিশরে এ মাসেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি ছাড়া প্রভাবশালী আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে ব্রাদারহুড পরবরর্তী এ সেনা শাসকের জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দেশটির আরেক ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডকেও নির্বাচনে লড়ার অযোগ্য ঘোষণা করেছে আদালত। ইতোমধ্যেই দলটির প্রধান মোহাম্মদ বদিসহ শত শত নেতাকে মৃত্যুদণ্ডদেশ দিয়েছে আদালত।
