২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৮ বছর পর যমজ বোনের দেখা

মায়ের গর্ভেই তারা শেষবার একসঙ্গে ছিলেন। এরপর কেটে গেল ৭৮ বছর। অবশেষে দুইবোন পুনরায় পরস্পরের দেখা পেলেন। না, এ কোন রূপকথার গল্প নয়, সত্যি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 11:00 AM

Updated : 25 Apr 2022, 04:08 PM

অ্যান হান্ট ও এলিজাবেথ হামেল যমজ বোন। রোববার দি ওরেঞ্জ কাউন্টির নিবন্ধক জানিয়েছেন, ওই দুই বোন ক্যালিফোর্নিয়ার ফুলারটনে জন্মগ্রহণ করার পর শনিবার প্রথমবারের মতো পরস্পরের সাক্ষাৎ পেয়েছেন।

ইংল্যান্ডে বসবাসকারী অ্যান হান্টকে দত্তক দিয়ে দেয়া হয়। তিনি শুধু জানতেন, তার এক যমজ বোন রয়েছে। তার পালক মা মারা যাওয়ার পর তিনি তার জন্মদাত্রী মায়ের খোঁজ শুরু করেন বলে বিবিসি জানিয়েছে।

অরেগনে বসবাসকারী এলিজাবেথ হামেলও সবসময় জেনে এসেছেন তার এক যমজ বোন রয়েছে। কিন্তু কখনো ভাবেননি তাকে আবার দেখতে পাবেন।

হামেলের ছেলে ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ন্যান্সি সিগালের শরণাপন্ন হন। তিনি যমজদের ওপর গবেষণা করছেন। তার তৎপরতা আর উদ্যোগেই শেষ পর্যন্ত দীর্ঘ ৭৮ বছর পর যমজ দুই বোন পরষ্পরের দেখা পেলেন।