২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশান্ত মহাসাগরে নৌযানডুবিতে ২ চীনা সেনার মৃত্যু

প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে আগুন লেগে ডুবে যাওয়ার ঘটনায় দুই চীনা সেনা মারা গেছেন। এ ঘটনায় আরো ছয় সেনা নিখোঁজ রয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 May 2014, 02:58 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এ তথ্য জানিয়েছে।

শুক্রবার চীনা সেনাদের বহনকারী নৌযানটি ডুবে যায়। বেঁচে যাওয়াদের ভেনেজুয়েলার একটি জেলে নৌকা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সাত সেনা সুস্থ ও ভালো আছেন বলে অ্যারিজোনার ডেভিস-মন্টান’র বিমান ঘাঁটির ওয়েবসাইটে জানানো হয়।

আগুনে দগ্ধ হয়ে দুই সেনা মারা গেছেন। আরো দুইজনের অবস্থা গুরুতর ছিল। শনিবার একটি উদ্ধারকারী দল ডেভিস-মন্টান’র ঘাঁটি থেকে উড়ে ভেনেজুয়েলার জেলে নৌকাটিতে পৌঁছায়। সেখানে উদ্ধারকারী দলটি চিকিৎসাসেবা দেয়।

জেলে নৌকাটির অবস্থান ছিল মেক্সিকোর কাবো সাল লুকাস থেকে ১১ শ’ ন্যটিক্যাল মাইল পশ্চিমে।

আহত চীনাসেনাদের প্রথমে কাবো সান লুকাস এবং এরপর ক্যালিফোর্নিয়াতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলে ওয়েবসাইটে জানানো হয়।

আর সুস্থ অবস্থায় থাকা চীনের সাতসেনাকে চীনের একটি জাহাজে তুলে দেয়া হবে। সেইসঙ্গে মৃতদের দেহও দিয়ে দেয়া হবে।

তবে চীনের ডুবে যাওয়া নৌযানটি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি।