২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে বাস দুর্ঘটনায় নিহত ২৩

হাইতিতে এক বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 May 2014, 11:14 AM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শনিবার দক্ষিণপশ্চিম হাইতির উপকূলীয় শহর রোসাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে।

দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানিয়েছেন রোসাউয়ের পার্শ্ববতী শহর জেরেমি’র মেয়র রোনাল্ড এটিনি।

নিহতদের অধিকাংশই দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপের পশ্চিমাংশের বাসিন্দা বলে জানা গেছে।

২০১০ সালে এক প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর থেকে হাইতির সড়ক যোগাযোগ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে।