আফগানিস্তানে ভূমিধসে ৫০০ জনের মৃত্যুর আশঙ্কা
আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের পার্বত্য এলাকার একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসে ৫০০ জন নিখোঁজ হয়েছে। তারা সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাদাখশান প্রদেশের পুলিশের উপপ্রধান কর্মকর্তা কর্নেল আব্দেল কাদের সৈয়দ শুক্রবার বলেন, “বড় ধরনের ভূমিধসে অন্তত ৪শ’ থেকে ৫শ’ মানুষ চাপা পড়েছে। তারা সবাই মারা গেছে বলেই ধারণা করা হচ্ছে। এ সংখ্যা আরো বাড়তে পারে”।
প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে পর্বতের একটি অংশ ধসে পড়ে শত শত বাড়ি মাটি ও পাথরের নিচে চাপা পড়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে জীবীতদের সন্ধান করছে।
আফগানিস্তানেরেউত্তর ও পূর্বাঞ্চলে সম্প্রতি কয়েকদিনে প্রচুর বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিবিসি’র সংবাদাতারা। বৃষ্টির কারণে গত সপ্তাহে আফগানিস্তানে বন্যায় প্রায় ১৫০ জন মারা যায়।
