আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৩৩
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের একটি মার্কেটে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে।
মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার এ খবর দিয়েছে। এলাকাটি সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন।
আলোপ্পোর স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, মার্কেট ও আবাসিক স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চলানো হয়েছে। এতে কমপক্ষে ৪০ জনের প্রাণহানি হয়েছে।
এর আগে বুধবারও সরকারি বিমান হামলায় ১০ স্কুলগামী শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছিল। বুধবারের হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউনিসেফ।
