ভানুয়াতু দ্বীপে ৬.৭ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।
বৃহস্পতিবার এই ভূমিকম্প হয় বলে যুকরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইসানেও শহরের ১৫০ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলে ভূপৃষ্ঠের ৭৩ মাইল গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পনের উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
