২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের উরুমছি ট্রেন স্টেশনে বিস্ফোরণ

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমছির রেলওয়ে স্টেশনে এক বিকট বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2014, 09:58 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

উরুমছির দক্ষিণের ট্রেন স্টেশনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে সরকারের এক মুখপাত্র। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জিনজিয়াংয়ে ট্যুর শেষ করার পরপরই এ ঘটনা ঘটল। জিনজিয়াং ট্যুরে গিয়ে জিনপিং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে তার পরিকল্পনার কথা বলেন।

‘দ্য পিপলস ডেইলি’ তাদের মাইক্রোব্লগে বলেছে, কয়েকজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

দ্য বেইজিং নিউজের প্রতিবেদনে আহতের সংখ্যা ৫০ উল্লেখ করা হয়েছে। সরকার এবং রাষ্ট্রীয় গণমাধ্যম বিস্ফোরণের কোনো কারণ জানায়নি।

জিনজিয়াং কয়েক বছর ধরেই সহিংসতা জর্জরিত। ইসলামপন্থি মিলিশিয়া এবং বিচ্ছিন্নতাবাদীরা এ সহিংসতা চালাচ্ছে বলে দোষারোপ করে আসছে সরকার।