২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগ্র শ্বেতাঙ্গ নেতার কৃষ্ণাঙ্গ যৌনসঙ্গী!

যুক্তরাষ্ট্রে তিন ইহুদীকে খুনের ঘটনায় জড়িত এক উগ্র শ্বেতাঙ্গ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাকে তিন দশক আগে এক কৃষ্ণাঙ্গ যৌনসঙ্গীসহ গ্রেপ্তার করা হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 11:18 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

গত ১৭ এপ্রিল কানসাস অঙ্গরাজ্যের একটি জুইশ কমিউনিটি সেন্টারে দুইজন ও আরেক গ্রামে এক ইহুদীকে হত্যার অভিযোগে ফ্রেজিয়ার গ্লেন ক্রুসকে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ।

তিনি যুক্তরাষ্ট্রে উগ্র বর্ণবাদী দল ক্লু ক্লাক্স ক্লান (কেকেকে) এর গ্রান্ড ড্রাগন বা শীর্ষ পর্যায়ের নেতা।

কেকেকে হচ্ছে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর একটি বর্ণবাদী সংগঠন যারা নিজেদেরকে ওই অঞ্চলের বৈধ অধিকারী দাবি করে এবং কৃষ্ণাঙ্গ ও ইহুদীদেরকে উচ্ছেদে বিভিন্ন সময় সহিংসতা চালায়।

ক্রুসকে গ্রেপ্তারের পর তার উগ্রবাদী চেতনা ও অতীত কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালায় যুক্তরাষ্ট্রের টেলিভিশন ডব্লিউটিভিডি-টিভি।

ওই গণমাধ্যমটির অনুসন্ধানেই উঠে আসে তিন দশক আগে কৃত্রিম প্রক্রিয়ায় নারীর বৈশিষ্ট্য ধারণ করা এক কৃষ্ণাঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় পুলিশের হাতে তার ধরা পড়ার ঘটনা।

এখন ক্রুসের বয়স ৭৩ বছর। গত ১৭ এপ্রিল গুলিতে তিনজনকে খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।

টিভি মাধ্যমটির খবর অনুযায়ী, ১৯৮০ সালে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি গাড়ির পেছনের আসনে লিঙ্গান্তরিত ওই কৃষ্ণাঙ্গকে নিয়ে বসেছিলেন ক্রুস। সেখান থেকে গ্রেপ্তারের পর সহিংসতা ও উগ্রতা ছড়ানো এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছিল।

১৯৮০ সালে নর্থ ক্যারোলাইনার ফেডারেল প্রসিকিউটর ছিলেন ম্যাককলাফ। ঘটনাটি মনে আছে বলে স্বীকার করেছেন সেই সময়কার আইনজীবী।

বর্তমানে বিচারকের পদে থাকায় এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।