তিয়ানআনমেন আন্দোলন স্মরণে মিউজিয়াম
তিয়ানআনমেন স্কয়ারের আন্দোলনকারীদের স্মরণে হংকং-এ নির্মিত একটি মিউজিয়াম দর্শণার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে।
চলতি সপ্তাহেই এটি উন্মুক্ত করে দেয়া হবে বলে বিবিসি জানিয়েছে।
১৯৮৯ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে চীন সরকারের অভিযানে নিহতদের স্মরণে এই মিউজিয়াম নির্মাণ করা হয়েছে।
গণতন্ত্রকামীদের বিরুদ্ধে চীনা বাহিনীর রক্তাক্ত দমনাভিযানে শত শত আন্দোলনকারী নিহত হন। প্রকৃত পরিসংখ্যান জানা না গেলেও হাজারো আন্দোলকারী ওই অভিযানে প্রাণ হারিয়েছিলেন বলে ধারণা করা হয়। ১৯৮৯ সালের ৪ জুন ওই অভিযানের সমাপ্তি হয়।
তবে এই মিউজিয়াম নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে অজুহাতে এর বিরুদ্ধে ইতোমধ্যেই অভিযোগ উঠেছে।
