ক্লোরাইন হামলার প্রমাণ আছে, দাবি সিরীয় বিদ্রোহীদের
সিরিয়ায় গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর দুটো রাসায়নিক অস্ত্র হামলার সপক্ষে জোরালো প্রমাণ দিতে ক্লোরাইন গ্যাস বোমার ছবি ও ভিডিও প্রকাশ করেছে সরকারবিরোধী আন্দোলনকর্মীরা।
গত সপ্তাহে শুক্র ও শনিবারে সিরিয়ার গৃহযুদ্ধে হামার বিদ্রোহী নিয়ন্ত্রিত কাফর জিতা গ্রামে নতুন করে বিষাক্ত গ্যাস হামলার খবর পাওয়া গেছে। যার জন্য সরকার ও বিদ্রোহীরা একে অপরকে দায়ী করেছে।বিষাক্ত ক্লোরাইন গ্যাস ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে দুপক্ষই। কিন্তু রোববার সরকারপক্ষ এ হামলা চালিয়েছে এম দাবির সপক্ষে ‘সিরিয়ান রেভলুশ্যন ইন কাফর জিতা’র কর্মীরা ক্লোরাইনচিহ্ন সম্বলিত একটি অবিস্ফোরিত গ্যাস সিলিন্ডারের ভিডিও ফুটেজ ও ছবি প্রকাশ করেছে।যুক্তরাজ্যের এক গবেষক এলিয়ট হিগিনস বিদ্রোহীপক্ষের এ দাবি যাচাই করতে না পারলেও বলেছেন, এটি শিল্পকারখানায় ব্যবহৃত ক্লোরাইন সিলিন্ডারের মত।তিনি বলেন, “ফুটেজটি দেখে মনে হয়েছে, তারা (সরকারপক্ষের লোকজন) শিল্পকারখানার এ ক্লোরাইন সিলিন্ডার নিয়ে এটিকে একটি ব্যারেল বোমার সঙ্গে জুড়ে দিয়ে হেলিকপ্টার থেকে নিক্ষেপ করেছে”।শুক্রবার হামা প্রদেশের কাফর জিতা শহরে গ্যাসের বিষক্রিয়ায় অন্তত দুইজন নিহত এবং বহু হতাহত হওয়ার খবর জানায় বিবিসি।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিদ্রোহী নুসরা ফ্রন্ট কাফর জিতা শহরে ওই হামলা চালিয়েছে যাতে দুইজন নিহত ও বহু আহত হয়েছে।তবে ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে বিদ্রোহীরা জানায়, সরকারি বিমান থেকে ফেলা বোমার গ্যাসে শ্বাসকষ্ট ও বিষক্রিয়ার সৃষ্টি হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। তবে কোনো পক্ষের দাবির সত্যতাই যাচাই করা যায়নি।সিরিয়ায় যুক্তরাজ্যভিক্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসও সরকারি বিমান থেকে ব্যারেল বোমা ও বিষাক্ত গ্যাস ছোঁড়ার কথা জানায়।
