২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাক্সে ৭ শিশুর লাশ, মা অভিযুক্ত

নিজের সাত শিশুসন্তানকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের এক নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্ক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 07:48 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

ওই নারীর খামার বাড়ির গ্যারেজে কয়েকটি কাগজের বাক্সে বাচ্চাশিশুদের মৃতদেহগুলো আবিষ্কৃত হয় বলে সোমবার জানিয়েছে বিবিসি।ওই নারীর নাম মেগান হান্টসম্যান। ৩৯ বছর বয়সী মেগান ১৯৯৬ থেকে ২০০৬ সালের মধ্যে বাচ্চাগুলোর জন্ম দিয়েছিলেন।মেগানের প্লেজ্যান্ট গ্রোভের খামার বাড়িতে ওই বাচ্চাগুলোর মৃতদেহ খুঁজে পায় পুলিশ। এর আগে মেগানের বিস্মিত স্বামী গ্যারেজে প্রথম শিশুটির মৃহদেহ আবিষ্কার করে। এরপর সে কর্তৃপক্ষকে খবর দেয়।সাতটি হত্যাকাণ্ড হলেও অজ্ঞাত কারণে রোববার মেগানের বিরুদ্ধে ছয়টি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। মেগানের স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।মাদক সংক্রান্ত অভিযোগে সম্প্রতি গ্রেপ্তারকৃত ড্যারেন ওয়েস্ট মেগানের নিহত বাচ্চাগুলোর জন্মদাতা বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার বিষয়ে ওয়েস্ট জানত বলে মনে করছে না পুলিশ।“ঘটনার বিষয়ে তার কিছু জানা ছিল এটি আমরা বিশ্বাস করি না,” বলেন পুলিশের মুখপাত্র মিশেল রবার্টস।স্ত্রী সাতটি সন্তান জন্ম দেয়ার পরও মেগানের স্বামী কিছু জানলেন না, এটি জিজ্ঞেস করা হলে বরার্টস বলেন, “এটি মিলিয়ন ডলার প্রশ্ন, আশ্চর্যজনক।”মেগানের তিন কন্যা, যাদের একজন কিশোরী ও অপর দুজন পূর্ণ বয়স্ক, তারাও তার মা গর্ভবতী বা এ রকম সন্দেহ হওয়ার মতো কোনোকিছু লক্ষ্য করেননি।