২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে ছড়িয়ে পড়ছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে সরকারি ভবন দখল করে থাকা সশস্ত্র রুশপন্থিরা এগুলো ছেড়ে চলে যাওয়ার চূড়ান্ত সময়সীমা উপেক্ষা করার মধ্যেই আরেক দল রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী আরেকটি শহর হারলিভকার পুলিশ সদরদপ্তরে হামলা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 07:07 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

ডোনেস্ক এর কাছের এ শহরটিতে হামলা করে পুলিশ সদরদপ্তর দখল করে নেয় তারা।এর আগে স্লোভিয়ানস্ক শহরের বেশ কয়েকটি সরকারি দপ্তরসহ বেশ একই অঞ্চলের বেশ কয়েকটি ছোটবড় শহর দখল করে নিয়েছিল সশস্ত্র রুশপন্থিরা।এসব সরকারি দপ্তরের ভবন ও ছোটবড় শহরগুলোর দখল ছেড়ে দেয়ার জন্য রুশপন্থীদের সোমবার সকাল ৯টা (স্থানীয় সময়) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইউক্রেইন সরকার। কিন্তু সেই সময়সীমাকে তোয়াক্কা করেনি বিচ্ছিন্নতাবাদীরা।উপরন্তু রাশিয়ার সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরের স্লোভিয়ানস্কে ইউক্রেইন সেনাবাহিনীর ছোট একটি বিমানঘাঁটি রোববার খালি হওয়ার পর এটির দখল নিয়েছে রুশপন্থিরা।ওদিকে, হারলিভকার পুলিশ দপ্তরে হামলা করেছে প্রায় ১শ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী। সব মিলে এখন রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে ১০ টি শহরের সরকারি ও নিরাপত্তা স্থাপনা। ফলে এ অঞ্চলটি ইউক্রেইনের হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে।রুশপন্থিরা পূর্বাঞ্চলীয় শহরগুলোর দখল নিয়ে স্থানীয়ভাবে গণভোট করারও দাবি জানাচ্ছে। স্থানীয়ভাবে আরো বেশি অধিকার পাওয়া কিংবা রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যোগ দেয়ার প্রশ্নে এ গণভোট চাইছে তারা।একের পর এক শহরে এ বিচ্ছিন্নতাবাদী তৎপরতাকে ইউক্রেইনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুরর্কিনোভ রুশ “আগ্রাসন” হিসেবে অভিহিত করেছেন, তবে জাতীয় গণভোটের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।তুর্কিনোভ বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্নে ভোটের “বিরোধী নয়” কিয়েভ। তিনি ২৫ মে দেশব্যাপী গণভোট করা যেতে পারে বলে জানিয়েছেন। কিন্তু রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা কেবল পূর্বাঞ্চলের প্রশ্নেই গণভোট করতে চায়। কিয়েভ একে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে।তুর্কিনোভ এর আগে স্লোভিয়ানস্ক ও অন্যান্য শহরে সরকারি ভবন দখল করে রাখা বন্দুকধারীদের বিরুদ্ধে “সন্ত্রাস-বিরোধী অভিযান” শুরু করার প্রস্তুতির কথা বলেছিলেন ।হুমকি অনুযায়ী রুশপন্থী গোষ্ঠিগুলোর বিরুদ্ধে তুরর্কিনোভ সেনবাহিনীকে ব্যবহার করেন কিনা তা নিয়ে পূর্ব ইউক্রেইনের বাসিন্দারা উদ্বেগের মধ্যে আছে বলে জানিয়েছেন বিবিসি’র স্থানীয় প্রতিনিধিরা।ওদিকে, সেনা অভিযানের হুমকির মুখে স্লোভিয়ানস্কের বিচ্ছিন্নতাবাদীরা এদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে তাদেরকে সাহায্য করার আবেদন জানিয়েছে। তারপরও এলাকাটিতে সেনা অভিযান চলতে পারে বলে জানিয়েছেন তুর্কিনোভ।কিন্তু এরই মধ্যে কিয়েভে পর্দার অন্তরালে নতুন সংঘাতের আলামত পাওয়া গেছে। বরখাস্ত হয়েছেন পূর্ব ইউক্রেইনের সঙ্কট মোকাবেলা অভিযানের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রধান ভিতালি তসিহানক।