‘কার্বন-নিবিড় জ্বালানি থেকে বিশ্বকে সরে আসতে হবে’
কার্বন-নিবিড় জ্বালানি থেকে বিশ্বকে সরে আসতেই হবে- বলা হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক দীর্ঘপ্রতিক্ষীত এক প্রতিবেদনে।
১ হাজারেরও বেশি মানুষের পরিচালিত এ গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের রাশ টেনে ধরার উপায় সম্পর্কে বলতে গিয়ে জীবাশ্ম জ্বালানি থেকে নির্ভারতা কমিয়ে বাতাস, সৌরশক্তি একং পরমাণু শক্তির মতো কম-কার্বন নিবিড় জ্বালানির ওপর নির্ভর করার কথা বলা হয়েছে। এ ধরনের জ্বালানি সুলভও হবে বলে জানানো হয় এতে।আগামী দশকে এমন অনেক সুযোগ আছে এবং আগামী দুই দশকে মাঝারি খরচেই সর্বোচ্চ সুযোগকে কাজে লাগানো যায় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ইন্টারগভমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি’র কো চেয়ারম্যান ওতমার এডেনহোফার।বার্লিনে প্রকাশিত ৩৩ পাতার এ প্রতিবেদনে জ্বালানি ক্ষেত্রে এ আমূল পরিবর্তন আনতেই হবে। বিজ্ঞানী এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে এক সপ্তাহের আলোচনার পর এ প্রতিবেদন চূড়ান্ত করা হয়।১৭৫০ সাল থেকে মানুষের কার্যকলাপ থেকে বায়ুমন্ডলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড দূষণ হয়েছে তার অর্ধেকই নির্গত হয়েছে গত ৪০ বছরে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাবস্থার মধ্যেও ২০০০ সাল থেকে কার্ব নির্গমনের হার দ্রুত বাড়ছে।সহস্রাব্দের শুরুর দশকেই কয়লার ব্যবহার বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে করে বিশ্বে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কার্বন নির্গমন কমানোর দীর্ঘকালীন প্রবণতা বিপরীতমুখীই হয়েছে।এ ধারা চলতে থাকলে বিশ্বে তাপমাত্রা ভবিষ্যতে বিপজ্জ্নক মাত্রায় পৌঁছে গিয়ে বিশ্ব জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতির মুখে পড়বে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
