২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউক্রেইন সঙ্কটকে কাজে লাগাচ্ছে নেটো’

পশ্চিমা সামরিক জোট নেটো এর সদস্য দেশগুলোর কাছে আবেদন বাড়তে ইউক্রেইন সঙ্কটকে কাজে লাগাচ্ছে এবং কল্পিত বহিঃশত্রুর বিরুদ্ধে সমর শক্তি শাণিত করার যৌক্তিকতা নিরূপণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 07:06 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

ইউক্রেইনের রাজনৈতিক সঙ্কট সৃষ্টির জন্য নেটো বরাবরই রাশিয়াকে দায়ী করে আসছে এবং দেশটির সীমান্তে সমবেত ৪০ হাজার রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এরই জবাব দিয়েছে রাশিয়া।নেটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেনের অভিযোগ, রাশিয়া পূর্ব ইউরোপের কয়েকটি দেশে ক্রিমিয়ার মতো দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে সমর প্রস্তুতি নিচ্ছে। আর সে লক্ষ্যই মস্কো ইউক্রেইনের পূর্ব সীমান্তে অন্তত ৪০ হাজার সেনার সমাগম ঘটিয়েছে।ইউক্রেইন ইস্যুতে রাসমুসেনের বক্তব্যে সমস্যার সমাধানে কোনো গঠনমূলক নির্দেশনা নেই এবং তা অনেক ক্ষেত্রে বিতর্ক সৃষ্টির কারণ বলে দাবি করেছে রাশিয়া।বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে নেটো মহাসচিবের অবিরাম অভিযোগ শুনে মনে হচ্ছে, জোটের সদস্য রাষ্ট্রগুলোর কাল্পনিক বহিঃশত্রুর বিরুদ্ধে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে তারা ইউক্রেইন সঙ্কটকে কাজে লাগাচ্ছে এবং একুশ শতকে এসে জোটের প্রয়োজনীয়তাকে আরো বড় করে তুলছে।গত মাসে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের সঙ্গে যোগ করায় মস্কোর সঙ্গে চুক্তিবদ্ধ সব সম্পর্ক ছিন্ন করেছে নেটো। তারা কেবল রাষ্ট্রদূত ও এর উপরের স্তরের লোকজনের মধ্যে আলোচনা চালু রাখার সুযোগ রেখেছে।