২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোট চলছে

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় পর্ব শুরু হয়েছে। এ পর্বে দেশটির বেশ কয়েকটি বড় রাজ্যসহ ১১টি রাজ্যে এবং তিনটি কেন্দ্রশাসিত এলাকায় ভোট গ্রহণ করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 11:32 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এ পর্বে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৯১টিতে ভোট হবে।৭ এপ্রিল নির্বাচন শুরু হওয়ার পর এটিই সবচেয়ে বড় পর্ব। এর আগে ৭ ও ৯ এপ্রিল দুটি পর্বে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ১২টি আসনে ভোট গ্রহণ করা হয়।বৃহস্পতিবারের ৯১টি আসনের মধ্যে দিল্লির ৭টি ও কেরালার ২০টি আসনের সবগুলোতে, উত্তর প্রদেশে, হরিয়ানা, উড়িষ্যা ও মহারাষ্ট্রের ১০টি, মধ্যপ্রদেশের ৯টি, বিহারের ৬টি, ঝাড়খন্ডের ৪টি এবং ছত্তিশগড়, চন্ডিগড়, আন্দামান ও নিকোবর দ্বীপ, লাক্ষা দ্বীপ ও জম্মু ও কাশ্মিরের একটিতে ভোট গ্রহণ করা হবে।এর পাশাপাশি উড়িষ্যা বিধানসভা নির্বাচনেরও ভোট গ্রহণ করা হবে।এদিনের প্রার্থীদের মধ্যে ভারতের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ রয়েছেন। তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী কমল নাথ, কপিল সিবাল ও অজিত সিং, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক সভাপতি নিতিন গাদকারি এবং অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল ভি কে সিং।প্রথমবারের মতো ভারতের জাতীয় নির্বাচনে অংশ নেয়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) শীর্ষ নেতা যোগিন্দ্র যাদব, আশুতোষ ও শাজিয়া ইলমিও এদিনের প্রতিদ্বন্দ্বিতায় আছেন।দিল্লির এক কোটি ২০ লাখ ভোটার তাদের সাতটি আসনে বিজেপি, কংগ্রেস অথবা এএপি’র মধ্যে কোনো একটিকে বেছে নেয়ার জন্য ভোট দেবে।দিল্লিতে সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখানকার সাতটি আসনে ৫৭ জন স্বতন্ত্রপ্রার্থীসহ মোট প্রার্থী আছেন ১শ’ ৫০ জন।