২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেনসিলভানিয়ায় স্কুলে ছুরিকাঘাতে আহত ২০

যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে এক ছাত্রের বেপরোয়া ছুরিকাঘাতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2014, 09:23 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার এ ঘটনায় গুরুতর আহত চার শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়। হামলাকারী সন্দেহে ওই স্কুলের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।জরুরি বিভাগের কর্মকর্তা ডেন স্টেভেন্স গণমাধ্যমকে বলেন, পিটসবার্গ থেকে ২০ কিলোমিটার পূর্বে মরিসভিল অঞ্চলের ফ্রাঙ্কলিন আঞ্চলিক হাই স্কুলে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। তবে আহত শিক্ষার্থীদের অবস্থা শঙ্কামুক্ত বলেও জানান তিনি।