ছত্তিশগড়ে নির্বাচনী দায়িত্বরত ৩ পুলিশ নিহত
ভারতের লোকসভা নির্বাচনের দায়িত্বপালনরত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের সঙ্গে মাওবাদীদের বন্দুক লড়াইয়ে তিন পুলিশ সদস্য নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
বুধবার সকালে ছত্তিশগড়ের সুকমা জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।ভারতীয় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাহারা দিয়ে সুকমা জেলায় তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে দিয়েছিলেন সিআরপিএফের সদস্যরা। ফেরার সময় তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালায় মাওবাদী বিদ্রোহীরা।১০ এপ্রিল, বৃহস্পতিবার ভারতীয় লোকসভার সুকমা আসনে ভোট হওয়ার কথা রয়েছে। লোকসভা নির্বাচন চলাকালে এই জেলাটিকে সবচেয়ে বেশি মাওবাদী অধ্যুষিত এলাকা বলে চিহ্নিত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।জেলাটির সার্বিক নিরাপত্তা বিবেচনায় এখানে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
