২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনের ঋণ মওকুফের আহ্বান

ভয়াবহ ঘূর্ণিঝড়ের পুনর্গঠন কার্যক্রমের মধ্যে থাকা ফিলিপাইনের ঋণ মওকুফ করে দেশটিকে নতুন ঋণ দেয়ার পরিবর্তে ত্রাণ সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক ঋণদাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 03:41 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

পাঁচমাস আগে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ঘূর্ণিঝড় হাইয়ানের প্রচণ্ড আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাইয়ান ছিল বিশ্বের স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ৮ বিলিয়ান ইউএস ডলার বাজেটের পুনর্গঠন উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু এই বাজেট প্রাক্কলিত ব্যয় ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ ২০১৩ সালের শেষ নাগাদ ৫৮ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।মানবাধিকার, সুনির্দিষ্ট অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে বৈদেশিক ঋণের ব্যবহার কী ধরনের প্রভাব ফেলছে তা তদারক করার জন্য বিশেষজ্ঞ সিফাস লুমিনাকে নিয়োগ দিয়েছে।লুমিনা বলেছেন, “ঘূর্ণিঝড়ের পর ফিলিপাইনের জন্য দেয়া আন্তর্জাতিক সমর্থনকে স্বাগত জানাই, কিন্তু বৈদেশিক ঋণ মেটানোর জন্য প্রতিদিন দেশটি থেকে ২ কোটি ২০ লাখ ডলার বের হয়ে যাচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন আমি।”“ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে শুধু বৈদেশিক ঋণ পরিশোধ করতেই দেশটি থেকে ৩ বিলিয়ন ইউএস ডলার বের হয়ে গেছে। কিন্তু ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে যে পরিমাণ ত্রাণ সহায়তার আবেদন জানানো হয়েছিল আন্তর্জাতিক ও ব্যক্তিগত দাতারা তার প্রায় অর্ধেক দিয়েছেন। দেশটি এ পর্যন্ত মাত্র ৪১ কোটি ৭০ লাখ ডলার পেয়েছে,” এক বিবৃতিতে বলেছেন লুমিনা।“তাত্ত্বিকভাবে, পুনর্গঠনের জন্য ঋণ, ঋণ পরিশোধের জন্য যে অর্থ দিতে হবে তা উৎপাদন করতে পারে না। তাই দেশটি যেন ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেই লক্ষ্যে আন্তর্জাতিক ঋণদাতাদের উচিত, নতুন ঋণ না দিয়ে ঋণ মওকুফ করা।”জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৩’র শেষে ফিলিপাইনের বৈদেশিক ঋণের পাঁচ ভাগের এক ভাগ বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছ থেকে নেয়া ছিল। আর দেশটিকে ঋণ দেয়া শীর্ষ দেশগুলো হল জাপান, যু্ক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।