ইউক্রেইনে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে গ্রেপ্তার ৭০
ইউক্রেইনের নিরাপত্তা বাহিনী পূর্বাঞ্চলীয় শহর কারকিভে এক ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে ৭০ জন বিচ্ছিন্নতাবাদীকে গ্রেপ্তার করেছে।
আঞ্চলিক প্রশাসনিক ভবন দখল করে রাখার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ মঙ্গলবার জানিয়েছেন।
নিজের ফেইসবুক পৃষ্ঠায় আভাকভ বেলেন, “সন্ত্রাসবিরোধী একটি অভিযান পরিচালিত হয়েছে। মেট্রো স্টেশন ও সিটি সেন্টার অবরোধ করা হয়েছে। চিন্তার কিছু নেই। আমাদের অভিযান শেষে পুনরায় সেগুলো খুলে দেয়া হবে।”
