২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে সিরীয় শরণার্থী শিবিরে সংঘর্ষ

উত্তর জর্ডানের একটি সিরীয় শরণার্থী শিবিরের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ পুলিশ আহত হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 08:30 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার জাতারি ক্যাম্পে পুলিশের গাড়ি চাপায় এক সিরীয় শিশু নিহত হওয়ার পর সংঘর্ষ বাধে বলে বিভিন্ন মহল থেকে জানানো হলেও জর্ডান সরকার তা অস্বীকার করেছে।শরণার্থীরা কয়েকটি তাঁবু ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের দিকে পাথর ছুঁড়তে থাকে। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।২০১২ সালের জুলাইয়ে একশ’ পরিবার নিয়ে জাতারি শরণার্থী শিবির চালু হলেও এখন সেখানে এক লাখেরও বেশি মানুষের বসবাস। নিম্নমানের জীবন যাত্রার কারণে এর আগেও ওই শিবিরে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটেছিল।জর্ডান কর্তৃপক্ষের ভাষ্য, কিছুলোক অনুমতি ছাড়া শিবির ত্যাগ করতে চাইলে তাদের গ্রেপ্তারের পর সহিংসতা ছড়িয়ে পড়ে।তবে শিবিরের এক বাসিন্দা জানান, পুলিশের গাড়িচাপায় এক শিশু মারা যাওয়ার পর লোকজন বিক্ষুব্ধ হতে থাকে। জর্ডান কর্তৃপক্ষ ওই সংঘর্ষে মাত্র তিনজন শরণার্থী আহত হওয়ার দাবি করে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আহতের সংখ্যা আরো বেশি হবে।