২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে গোত্র সংঘাতে নিহত ২৩

মিশরের দক্ষিণালঞ্চলে বিরল এক গোত্র সংঘাতে অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2014, 09:57 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার আসওয়ান শহরের ওই গ্রামের একটি স্কুলের দেয়ালে এক গোত্রের শিশুরা দুষ্টামিচ্ছলে অপর গোত্রকে বিদ্রুপ করে ছবি আঁকার ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়।

ঐতিহাসিক নুবিয়ান গোত্রের সঙ্গে আরব বনি হেলাল নামে আরেকটি গোত্রের লোকজনের মধ্যেই ওই সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে ওই এলাকার অন্তত ১৭টি স্কুল বন্ধ রাখা হয়েছে।

উভয়পক্ষ একে অপরের দিকে গুলি ও পেট্রোল বোমা ছোড়ে। এসময় কয়েকটি বসতবাড়িতে আগুন দেয়া হয়।

ওই অঞ্চলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহাম্মেদ শুরুয়ার বলেন, শনিবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। আরো ৩১ জন হাসপাতালে ভর্তি আছে।