২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে জাপানি বাহিনী’

আসছে সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া থেকে ছোঁড়া যেকোনো ব্যালিস্টিক মিসাইলে আঘাত হানার জন্য জাপান সাগরে অবস্থানরত একটি ডেস্ট্রয়ারকে নির্দেশ দিয়েছে জাপান সরকার।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 03:14 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

উত্তর কোরিয়া ওই সাগরে একটি মধ্যপাল্লার রদোঙ মিসাইল নিক্ষেপ করার পর এ নির্দেশ দেয় জাপান সরকার।বৃহস্পতিবার জাপানি প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা ওই নির্দেশটি দিয়েছেন বলে শনিবার জাপান সরকারের একটি সূত্র জানিয়েছে।একটি জাপানি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এক বছরেরও বেশি সময় পরে শুরু হওয়া জাপান ও উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক আলোচনায় অচলাবস্থা তৈরি হতে পারে এই আশঙ্কায় নির্দেশটি গোপন রাখা হয়।ওই সূত্র জানিয়েছে, “৩ থেকে ২৫ এপ্রিলের মধ্যে অন্য কোনো মিসাইল ছোঁড়া হলে নির্দেশটি কার্যকর করার আদেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।”জাপানের উদ্দেশে ছোঁড়া মিসাইল ধ্বংস করতে ওনোদেরা প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থা গড়ে তোলেননি বলে জানিয়েছেন ওই সূত্র।গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, গেল সপ্তাহে বেইজিংয়ে উত্তর কোরিয়া ও জাপানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় আবার বৈঠকে মিলিত হওয়ার বিষয়ে একমত হওয়া ছাড়া নতুন কোনো বিষয়ে সমঝোতা হয়নি।উত্তর কোরিয়ার ছোঁড়া রদোঙ মিসাইলটি উৎক্ষেপণের পর ৬৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে গিয়ে পড়েছে। রদোঙ মিসাইলটির সর্বোচ্চ পাল্লা ১৩শ’ কিমি।জাপান সাগরে অবস্থানরত জাপানের এইজিস ডেস্ট্রয়ারটিতে অত্যাধুনিক রেডার যন্ত্রপাতি স্থাপিত আছে। এটি একসঙ্গে বহু মিসাইলের গতিপথ অনুসরণ করতে পারে এবং সেগুলোকে আকাশপথেই ধ্বংস করে ফেলতে পারে।