পাকিস্তানে ‘ধর্মাবমাননা’র অভিযোগে দম্পতির মৃত্যুদণ্ড
ধর্মাবমাননার কথিত অভিযোগে পাকিস্তানের একটি জেলা আদালত এক খ্রিস্টান দম্পতিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই চরমদণ্ডের পাশাপাশি তাদের দুইজনকেই পৃথকভাবে ১ লাখ রূপি করে জরিমানাও করেছে আদালত।
শুক্রবার এই রায় দেয়া হয় বলে দ্য ডন জানিয়েছে।
গোজরার সেইন্ট ক্যাথিড্রাল স্কুলের নৈশপ্রহরী শাফকাত মাশেহ ও তার স্ত্রী সাগুফতা মাশেহকে ২০১৩ সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে ধর্মাবমাননামূলক মুঠোফোন বার্তা (টেক্সট মেসেজ) পাঠানোর অভিযোগ করেন স্থানীয় দোকানদার মালিক মোহাম্মাদ হুসেইন এবং গোজরার তহশিল বারের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার মানসুর গোরায়া।
অভিযুক্তদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ আমির হাবিব দণ্ড ঘোষণা করেন।
ওই দম্পতি বার্তাগুলো পাঠানোর অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গেছেন।
