২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়া-ধাঁচের তৎপরতার বিরুদ্ধে চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

দক্ষিণ চীন সাগর অঞ্চলের মালিকানা নিয়ে বিতর্কে যুক্তরাষ্ট্র সরকার মিত্র দেশগুলোর পক্ষে দাঁড়াবে বলে চীনকে হুঁশিয়ার করে বলেছে, বেইজিং যেন রাশিয়ায় ক্রিমিয়ার অন্তর্ভূক্তি-ধাঁচের তৎপরতা এশিয়ায় শুরু না করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 11:24 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

পূর্ব এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল রাসেল বলেন, ওয়াশিংটন তার এশিয়ার মিত্রদেশগুলোর পাশে থাকবে।চীন যদি ক্রিমিয়ার ঘটনা অনুসরণ করে দক্ষিণ চীন সাগরের কোনো বিতর্কিত দ্বীপকে নিজের ভূখণ্ডে অন্তর্ভূক্ত করতে চায় তাহলে কঠোর ব্যবস্থার মুখে পড়তে হবে বলেও রাসেল সতর্ক করে দেন।দক্ষিণ চীন সাগরের প্রায় ৩৫ শতাংশের মালিকানা দাবি করে আসছে চীন। তবে ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও তাইওয়ানের মতো দেশগুলোও এ সাগরের একটি বড় অংশের দাবিদার।কিন্তু চীন ঐতিহাসিক দলিল ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরের ওপর তার মালিকানা দাবি যথার্থ বলে যুক্তি দেখিয়ে আসছে।