২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 07:29 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

উত্তর কেরিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েকদিন পর শুক্রবার একথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়।

ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৫০০ কিলোমিটার। এর পাল্লা আরো বাড়িয়ে ৮শ’ কিলোমিটার করবে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচির হুমকি মোকাবেলা করাই দক্ষিণ কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র কর্মসূচির লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সেয়ক একথা বলেছেন।

দক্ষিণ কোরিয়া ৫শ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিনা জিজ্ঞেস করা হলে এক সংবাদ ব্রিফিং এ কিম বলেন, “আমরা পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছি এবং সফল হয়েছি। এবার আমরা ৮শ’ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করব”।