চিলিতে ২৪ ঘণ্টার মাথায় আবার ভূমিকম্প
চিলিতে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের ২৪ ঘণ্টার মাথায় ফের ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভূমিকম্পের পর পেরু ও চিলিতে নতুন করে সুনামি সতর্কতা জারি করা হয়।পরে উপকূলীয় এলাকায় ২ দশমিক চার ফুট উঁচু ঢেউ আঘাত হানার পর সতর্কতা তুলে নেয়া হয়।এর আগে প্রথম দফার ভূমিকম্পে ছয়জন নিহত এবং আড়াই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয় বলে বিবিসি’র খবরে জানানো হয়।দ্বিতীয় ভূমিকম্পটির মূল কেন্দ্র ছিল চিলির ইকুইকু শহর থেকে ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।ওদিকে, প্রথম দফার ভূমিকম্পের পর একটি কারাগার থেকে ২৯৩ জন নারী বন্দি পালিয়ে যায়। তবে তাদের মধ্যে ১৩১ জন আবার স্বতস্ফূর্তভাবে ফিরে এসেছে।
চিলিতে ভূমিকম্পে নিহত ৫
